বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: দক্ষিণ উপকূলের ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সকল রাজনৈতিক দল সহ সাংবাদিকবৃন্দ।

আজ রবিবার বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনা এবং বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা সহ অংশগ্রহণ করে সকল রাজনৈতিক দল।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক শারমিন সুলতানা আসমা, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখার সভাপতি জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমূখ।

বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও হাসপাতালকে ৫০০শয্যায় উন্নীত করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন মানববন্ধনে বক্তারা।

বক্তারা বলেন দাবি না মানলে হরতাল সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিষিদ্ধ ছাত্রলীগ, হৃদয়ে রক্তক্ষরণ 

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

আত্রাইয়ে বিএনপি’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে জামায়াতের দিনব‍্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাসিক মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে আঃ রাজ্জাক এর উদ্যোগে প্রচারণা

বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার

ভূরুঙ্গামারীতে কালজানী নদের তীব্র ভাঙ্গানে দিশেহারা  স্থানীয়রা

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্সে এমপি মিল্লাত