বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর নতুন কমিটির সভাপতি পাপিয়া ও সা. সম্পাদক সিদ্দিকী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল তার মধ্যে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। গত রোববার, ১৭ ই ডিসেম্বর, ২০২৩ স্হানীয় একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, খবর বাপসনিউজ ।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য দুই বিরল ব্যক্তিত্ব ড.সুলতানা আলম এবং ড. ডেভিড নালীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে নির্বাচিত নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সভাপতি পদে ফারহানা আফরোজ পাপিয়া, সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকী, সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের নির্বাচিত হয়েছেন ।বিদায়ী সভাপতি ডাঃ আশিক আনসারীর কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া উপস্হিত সকলে উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন সভাপতি আবু আমিন, রিজা কাবিলী, ফিরোজ জান, হিরনময় সিকদার, ডক্টর সাক্কার ইভা, সুস্মিতা গুহ রায়, ড. ইবরুল চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া আকতার আহমেদ রাশার একক শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কন্ঠশিল্পী এস, আই টুটুল, কৃষ্ণা তিথী খান এবং জলি দাস ও তার দল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে -জিএমপি কমিশনার 

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, কথিত মামা পালাতক

রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার শুভ উদ্বোধন 

আলোচিত ডিবি কর্মকর্তা হারুনের দপ্তর পরিবর্তন

গাজীপুরে ঝুট ব্যবসায়ীর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারে ধাওয়া পাল্টা 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনা সদস্য সেজে প্রতারণা, আটক এক

ঐতিহ্যবাহী উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সীতাকুণ্ড থানা পুলিশের অভিযানে ৯৮ কেজি গাজা ও ২৩ ভরি স্বর্ণ উদ্ধার

হযরত শাহ সুফি খাইরুজ্জামান শাহ্ আল-মাইজভান্ডারী (রঃ) ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা

চসিক প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর উপর হামলার মূল আসামী আটক: সিএমপি