বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ প্রবাস স্বাধীতা কল্যাণ পরিষদের ৯ দফা দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত: প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনাসহ প্রবাসীদের বিভিন্ন সঙ্কট উত্তরণের ৯ দফা দাবি জানিয়েছেন, বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।

জীবন-জীবিকাসহ নানা কারণ আর প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রিয় মাতৃভূমি ছেড়ে কোটি -কোটি বাংলাদেশি এখন প্রবাসী জীবন-যাপন করছেন। প্রবাসীদের সমস্যা ও সমাধানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের সমস্যা ও সমাধানের লক্ষে প্রবাসীদের মৌলিক ৯ দফা দাবি উর্থাপন করেছেন, বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।প্রবাসে জীবন-যাপন রক্তক্ষরণের মতো বিষয়, প্রবাসীরা সেই তীব্র ব্যথাকে উপেক্ষা করে প্রবাসী জীবন-যাপন করার পাশাপাশি নানাভাবে নিজ নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রকে সহযোগিতা করছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজ দেশে-প্রবাসে নানা সমস্যায় জড়িত। প্রবাসীদের পাঠানো অর্থ আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে অথচ তার কোন প্রতিকার বা বিচার নেই।প্রবাসীরদের ৯ দফা দাবি মেনে নিতে হবে আহবান করেন বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদের আহবায়ক প্রবাসী আরিফ হোসেন কনক।প্রবাসী সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।

বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ ৯ দফা দাবিগুলো হচ্ছে:

১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%

২. এয়ারপোর্টতে VIP সম্মান দিতে হবে ১০০%

৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%

৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%

৫. ১২ বৎসর পর অবসরে দেশে ফিরলে অবসর ভাতা দিতে হবে।

৬. সকল প্রবাসীকে “প্রবাসী” স্মার্ট কার্ড প্রদান করতে হবে।

৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্হা করতে হবে।

৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।

৯. শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে ঝৃণ দিতে হবে।

বিশেষ করে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড প্রদান, প্রবাসীদের বিনিয়োগ, প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কাজ করে যাবে। একই সাথে ২০২৪ সালের আগষ্ট মাসে যে সকল প্রবাসী স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে ছিলেন, তাদেরকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেন বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিজুড়ি ইউনিয়ন বিজয়ী

নাটোরে ঘর উপহার দিলেন সচিব জাকিয়া

৭ই জানুয়ারীর নির্বাচন বর্জনে নিউইয়র্কে জাতীয় সম্মিলিত ফোরামের (জেএসএফ) লিফলেট বিতরণ

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে হত্যা চেষ্টার আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

আমার ছেলে মরতে পারেনা, আমাদের শত্রুরা মেরে ফেলেছে

ঝিকরগাছায় ৩ কেজি গাঁজাসহ ঘিবার ৩ মাদক কারবারি আটক

জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেলেন ডিমলার মাসুম কবির

হরিপুরে আমগাঁও ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কায় হবিবর রহমান বিজয়ী  

সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মীদের ইসলামিক নববর্ষের ছুটি ঘোষণা

আটক লিখনের স্বীকারোক্তি; সুদের টাকা না দিতে পেরে মহাসিনকে হত্যা