আবু তাহের॥ ঝিকরগাছায় অভিযানে তিন কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে এই কারবারের সাথে জড়িত বলে অভিমত স্থানীয় ঘিবা বাসিন্দাদের।
জানা যায়, গত (৩০ মার্চ্ ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল সাড়ে পাঁচটার সময় যশোর ঝিকরগাছা থানাধীন মোবারকপুর সাকিনস্থ জনৈক আনছার চেয়ারম্যান এর তিন তলা বসত বাড়ী “শান্তনীড়” এর সামনে ঝিকরগাছা টু পলাশী গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১. ইয়ানুর শেখ(২৮), পিতা-হযরত কালু, স্থায়ী: গ্রাম- ঘিবা (৪নং ঘিবা), থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর, ২.সিরাজুল মোড়ল(৪৫), পিতা-মৃত হযরত আলী ,স্থায়ী: গ্রাম- ঘিবা (৪ নং ঘিবা) , থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর, ৩. জিয়াউর রহমান(৪২), পিতা-মৃত মুজিবর রহমান ,স্থায়ী: গ্রাম- ঘিবা (৪ নং ঘিবা) , থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোরদেরকে ০৩ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,২০,০০০/-। এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।




















