মোঃ আবদুল আলিম, পটুয়াখালী : ভূমি কর্মকর্তা কল্যান সমিতি,পটুয়াখালী জেলা কমিটির নির্বাচন/২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২১/১০/২৩ রোজ বুধবার ভূমি কর্মকর্তা কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে ৪টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেছেন।
পটুয়াখালী জেলায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপসহকারী ভূমি কর্মকর্তাদের মোট ৬৫ টি ভোট গ্রহনের জন্য পটুয়াখালী সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্য্যলয়ে সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও বিকাল ২টার মধ্যে সব কয়টি ভোট গ্রহন সম্পন্ন হয়।
সকল ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় ভোট গ্রহনে দায়ীত্বে থাকা কর্মকর্তাগন তাৎক্ষনিক ভোট গননা সম্পন্য করে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
সভাপতি পদে ২জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন মোঃ শাহজাহান সিকদার, সাধারন সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন একে এম ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্য বিজয়ী হয়েছেন মোঃদেলোয়ার হোসেন,ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২জন প্রার্থীর মাঝে বিজয়ী হয়েছেন আকলিমা খানম আখি। ভোট গ্রহন সময় কেন্দ্রীয় ও বিভাগীয় নেত্রীবৃন্দ উপস্থিত থেকে সকল কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।




















