বাংলাদেশ সকাল
সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাদকদলের ব্যান্ডের তালে তালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী’র মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রায় বাঙালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, বাঙালীর নানা ঢংয়ের পোষাক, হাতপাখা, একতারা, নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন সহ গ্রাম-বাংলার বিভিন্ন সরঞ্জাম ও বিভিন্ন মুখোশ পড়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে

ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়। পরে মেলায় স্থাপিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টলসমূহ সরজমিনে পরিদর্শন করেন।

পরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে ১২ টি বিদ্যালয়ে এক হাজার শিক্ষা উপকরণ বিতরন 

রাণীনগরে বিএনপির সম্মেলনে যেতে পথে পথে বাধা-হামলা, আহত-৯

সোনালী ব্যাংকে বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে আওয়ামী লীগ দোসদের স্থান

চীনা হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন 

বাংলাদেশে এখন একটি সুষ্ঠ নির্বাচন দরকার -আনিসুর রহমান তালুকদার খোকন

শৈশবকাল-  ফজিলা খাতুন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিমলায় ১৭২ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

দেবহাটার নওয়াপাড়ায় গন-সংবর্ধনায় অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি

কোটচাঁদপুরে টাকায় মিলছে নিয়োগের বৈধতা

আইনজীবীর স্বাক্ষর জ্বাল ও সিল নকল: পাইকগাছায় তিন পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা