বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি : “শেখ রাসেল দ্বীপ্তময় নির্ভিক নির্মল দূর্জয়” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে দিবসের শুরুতে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যোগ দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিক্ষার্থীদের মধ্যে সাবিহা তাবাসসুম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) সুমন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান আলী মোল্লা, বাগমারা থানার ওসি তদন্ত সোহেব খান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাগমারায় “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার”এর নাম ফলক উন্মোচন করা হয়। ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় কাজটি বাস্তাবায়ন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যাযাবর ভুত! 

স্বামী পরিত্যক্তা নবজাতকের মা কে উচ্চশিক্ষায় ভর্তিতে সদর ইউএনও’র মানবিক সহায়তা

৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন 

বরগুনার আমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৩ বেকারী মালিকে জেল হাজতে প্রেরণ

অতিরিক্ত গতির কারণে যশোর-মাগুরা মহাসড়কের  হুদার মোড়ে পরিবহন পাল্টি

রায়পুরায় মডেল কবরস্থান নির্মাণে পরামর্শক সভা 

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ: পরিদর্শনে ডিসি

আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন 

বাগমারায় চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরো দুইজন গ্রেপ্তার

ডাসারে ডি.এম কারাতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত