বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যাযাবর ভুত! 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

যাযাবর ভুত!

-বিলাল মাহিনী

সব সত্যি কি সত্যি, সব হাসি কি হাসি?

নাকি- এর আড়ালে মিথ্যে আর কান্না লুকোনো!

ভেজাল-নির্ভেজালের খেলা সারা অবনি জুড়ে

আলোর নিচে অন্ধকার, নাকি অন্ধকার ঢেকে রাখে আলো?

বাইরের দেহটা নাকি ভেতরে লুকোনো অদৃশ্য আত্মাটা মানুষ?

সত্যের আড়ালে মিথ্যে নাকি মিথ্যের আড়ালে সত্য?

মুখোশের অন্তরালে মুখ নাকি মুখের অন্তরালে মুখোশ!

কে জানে তার খবর?

বাঁকা নদীর মতো , জাদুকরি যাযাবর জীবন

এখানে প্রহসনের খেলা,

মিছে মায়া

প্রায় সবই স্বার্থের কালোভুনা!

এখানে খেলাচ্ছলে প্রেম হয় আবার প্রেমের ছলে খেলা

সত্য-মিথ্যের খেলা

রঙধনুর খেলা

হোলির খেলা!

কানামাছি খেলা,

আসল-নকলের খেলা

মানুষ মাত্রেই নিজের মতো করে বাঁচতে চায়, পারে ক’জন?

একটা দুষ্টু চাকায় বাঁধা মানুষের জীবন

যার বহুটাই, না, প্রায় সবটাই নিয়তি!

অস্থির, চঞ্চল, দূরন্ত –

নিয়ত ক্ষয়ে যাওয়া যার বাসনা

এখানে প্রাপ্তির চেয়ে হারাতে হয় ঢের বেশি

এমনকি একদিন নিজেকেও…

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

রাজধানীর ‘কথা এন্টারপ্রাইজ প্রেস’ মেসে জোড়া খুন; সিনেমার গল্প যেখানে হার মানে

রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শংকিত বাঙালি জাতি – শাহাব উদ্দীন

কেশবপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি আজিজুল ইসলাম

সীতাকুন্ডে সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ ৬ জনের উপর হা’ মলার অভিযোগ

ঈদগাঁওতে শীতকালীন সবজি : দামে উত্তাপ 

রাণীনগরে পাতিচাষী-বুনন কারিগরদের মাঝে ঋণ বিতরণ

রাণীশংকৈল থানা পুলিশের গভীর জঙ্গলে অভিযান; গ্রেফতার এক আসামী

দেবহাটায় পারিবারিক বিরোধে পুত্রবধুর মারপিটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হাসপাতালে