বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় বাকপ্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বাকপ্রতিবন্ধী ফুল বিক্রেতা এক শিশু- যার বয়স মাত্র সাত বছর- ধর্ষণের শিকার হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ধর্ষণের শিকার শিশুটির চাচা জানান, সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে তাহেরপুর ডিগ্রি কলেজ গেট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

এই বিষয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, “শিশুটিকে ওসিসিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।”

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লু তাদের হাতে এসেছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। আমরা অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।”

ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে তাহেরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা এই পাশবিক ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাহেরপুর পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, “একজন প্রতিবন্ধী শিশুর ওপর এমন পাশবিকতা- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিচার চাই, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে।”

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চকিরপাড়া মহল্লায় এই মর্মান্তিক ঘটনার পর থেকেই শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে ডিজিটাল মেলা উদ্বোধন করলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি 

তেভাগা আন্দোলনে শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন

ঘর মালিকের বউ গেল রাজমিস্ত্রীর ঘরে আর রাজমিস্ত্রীর বউ আসলো ঘর মালিকের ঘরে

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈলে নিজ দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা 

জগন্নাথপুরে এডভোকেট শাহীনের পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল

কাশিয়ানীতে জাতির জনকের ৪৮’তম শাহাদাত বার্ষিকী পালিত 

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন এম.এ কাদের মিয়া

ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত