বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে শিবসা ব্রিজের উপর থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ২ টায় উপজেলার শিবসা সেতুর উপর থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, কপিলমুনি এলাকা থেকে লস্কর ইউনিয়নের মৃত হামিদ গোলদারের ছেলে বিল্লাল গোলদার (৪২) ইয়াবা বিক্রির জন্য আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ সহকারী উপ-পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, শেখ মুস্তাক আহম্মেদ শিবসা ব্রিজের উপর অবস্থান নেই। দুপুর ২ টার দিকে বিল্লাল এলে তার গতিরোধ করে তল্লাশি করলে তার নিকট থেকে ৭৫ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জোয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নৌকার বিজয়ে কৃষকলীগ কে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি এনামুল হক 

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি ভাইপো রাকিব আটক 

বেনাপোলে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখার উদ্বোধন

জামালপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত 

জীবনের গোধূলি লগ্নে বিরাম নেই মোহাম্মদ আলী চৌধুরীর

নাটোর আধুনিক সদর হাসপাতাল বস্তি থেকে অস্ত্র উদ্ধার

যশোর কারাগারে খাদ্যদ্রব্য সরবরাহে প্রতিষ্ঠান বাছাইয়ে অনিয়ম, আদালতে যাবেন ক্ষুব্ধ ঠিকাদাররা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী আপেলের বাণিজ্যিক চাষে বোরহানের প্রশংসনীয় উদ্যোগ

এবার ইডি হানা দিল সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি এবং অফিসে

দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা