বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় সরকারি রাস্তা নির্মানে বাঁধা দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় দুইজন আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নে একটি রাস্তায় হিয়ারিং বোন্ড কাজে বাধা প্রদান কে কেন্দ্র করে সোমবার প্রতিবেশীর হামলায় দুইজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বুধবার (১৪মে) রাতে বাগমারা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গনিপুর ইউনিয়নের রঘুপাড়া দক্ষিনপাড়া চকের ব্রীজ থেকে রঘুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চলমান হিয়ারিং বোন্ড নির্মানের কাজ দক্ষিনপাড়া মসজিদের সামনে পর্যন্ত স্থানে পৌছলে একই গ্রামের মৃত জহির উদ্দিনের কয়েক ছেলে ও স্থানীয় প্রতিবেশীরা নির্মান কাজে বাধা প্রদান করে। এসময় রঘুপাড়া গ্রামের মামুনুর রশিদ ও হবিবুর রহমান প্রতিবাদ জানায়। এসময় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে জহির উদ্দিনের তিন ছেলে জানবক্স, মতিউর রহমান মতিন ও জুলফিকার আলী ভুট্টু এবং মতিনের ছেলে নিহাদ হাসান লাঠিসোটা ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে মামুনুর রশিদ ও হবিবর রহমান কে পিটিয়ে আহত করে। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এঘটনায় আহত মামুনুর রশিদের ভাই বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, হামলাকারীরা স্থানীয় ভাবে আ’লীগ-যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির বিভিন্ন পদ-পদবির ছিল। বিভিন্ন সময়ে তারা আত্বগোপনে থাকে বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় ফুলের রাজধানীর ফুল উৎসবের পরিসমাপ্তি : কি পেলো ভ্রমণ পিপাসু জনতা 

তিস্তা নদীতে গোসলে নেমে চীন ফেরত বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

ঈদগাঁওতে গজে উঠেছে অটো রিকসা ও টমটমের গ্যারেজ : অভিযান নেই 

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে চসিক মেয়র

রাণীনগরে বাল্যবিয়ে প্রতিরোধে ইউপি চেয়ারম্যান ও নিকাহ রেজি: এর সাথে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়

কেমপি’র অপরাধ পর্যালোচনা সভায় কাজের স্বীকৃতি দিলেন কমিশনার মোজাম্মেল হক 

গুরুদাসপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাল বিতরণ 

পঞ্চগড়ে রাস্তা নির্মানে তিন কোটি টাকার অনিয়মের অভিযোগ

স্বামী হন্তারক রুমীকে গ্রেফতার করল  র‌্যাব

সাধারণ জনগণের খোঁজ খবর নিতে নন্দীগ্রামের পাড়া মহল্লায় : শুভ আহম্মেদ