বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া বিলে প্রায় ৫০ বিঘা জমিতে অবৈধভাবে দিঘী খনন করছেন। ইতিমধ্যেই ওই দীঘি খননকে কেন্দ্র করে একাধিক জমির মালিক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উক্ত দিঘিতে অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম ও সঙ্গে  ছিলেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ সময় খনন কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন জব্দ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জমির মালিকগণ বলেন বাগমারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও চেয়ারম্যান হওয়ায় হাবিবুর রহমানের বিরুদ্ধে আমরা কোথাও কোনো কথা বলে কাজ হচ্ছে না। আমাদের নিজের জমি থাকা সত্ত্বেও আমরা কোন কথা বলতে পারছি না। এ নিয়ে চরম দুঃখ প্রকাশ করেন জমির মালিকগণ।

তারা আরও বলেন, আমরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরিয়েছি আরেক ফ্যাসিস্টের উত্থানের জন্য নয়। পরিবেশের ক্ষতি করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং জমি দখল করে যারা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা তাদের ছাড় দেব না। অবিলম্বে এই পুকুর খনন প্রশাসনকে বন্ধ করতে হবে।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার  মাহবুবুল ইসলাম বলেন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। আমি এক্সকেভেটর যন্ত্র অকার্যকর করে এসেছি। আমরা সবসময় খবর রাখছি। উপজেলার কোথাও ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন হবে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাজাহানপুরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জালকুড়িতে ১৫০০ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ১২ কোটি টাকার মাদক ধ্বংস 

সীতাকুণ্ডে বিনামূল্যে কমিউনিটি ভিত্তিক ২০২০টি গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা 

যশোরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত

সিদ্বিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে পুলিশের বাঁধা

না.গঞ্জে জুলাই শহীদ স্মৃতিসম্ভ স্থাপনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা

জয়পুরহাট জেলাবাসী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ খন্দকার মিজানুর রহমান

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা