বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারার যোগীপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে যুব মহিলা লীগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরে দেশের পাশাপাশি বাগমারার যে উন্নয়ন হয়েছে সেই বার্তা প্রচারের সঙ্গে সঙ্গে উঠান বৈঠক করছেন উপজেলা যুব মহিলা লীগ। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে ভোটারদের দ্বারে দ্বারে মতবিনিময় করছেন যুব মহিলা লীগ। এরই মধ্যে চতুর্থ বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন তিন বারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন উন্নয়ন প্রচারণা সহ উঠান বৈঠক করা হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে সারাদেশের ন্যায় বাগমারায় যে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে সেই ইতিহাস সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হচ্ছে বাড়ি বাড়ি এবং উঠান বৈঠকে। সেই সাথে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনার পক্ষ থেকে নৌকায় ভোট চাচ্ছেন নেতৃবৃন্দ। নৌকার বিজয় হয়েছিল বলেই দেশের প্রতিটি পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছে দেশের মানুষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে উপজেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে আহব্বান জানানো হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার ১৫ নং যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের উন্নয়ন প্রচারণা চালানো হয়। পরে যুব মহিলা লীগের আয়োজনে বীরকুৎসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সদস্য দিলরুবা বেগম, ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রফনারা বেগম, সাধারণ সম্পাদক রেহেনা বেগম প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগড়ে শিশুকে অপহরণ : ১০ লক্ষ মুক্তিপন দাবী

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এএসপির আত্মহত্যা

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত 

ডাসারে মন্দিরের উন্নয়নের জন্য আলোচনা সভা

যশোর মনিহার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ দখলদার উচ্ছেদ 

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালন

ঈদগাঁওতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থীতা প্রত্যাহার করলেন মমতাজুল ইসলাম 

রাণীশংকৈলে বিদেশি ফল অ্যাভোকাডো চাষেও এগিয়ে আসছে কৃষকরা