বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নজরুল, সম্পাদক হারুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১১ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ঘোড়া প্রতীকে সভাপতি পদে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম শিকদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক বিদ্যুতিক পাকা প্রতীকে ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকে ওবায়দুর রহমান শাওন পেয়েছেন ২৬২ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে আব্দুর রউফ ও কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) উপজেলার বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা কাজে অন্তত ৩০ জন পুলিশ ও আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ভোটগ্রহণ শেষে রাত ৮টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম ও প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী। এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

স্ত্রী কর্তৃক স্বামীকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নড়াইলে শয়ন নামে কিশোরের লাশ উদ্ধার; পরিবারের দাবী হত্যা করা হয়েছে

রাণীশংকৈলে তিন বছরেও নিজ বাড়িতে ফিরতে পারছেন না প্রবীণ মোহাম্মদ আজাদ আলী

মেহেরপুরে ভূমি অধিগ্রহণে ভৌতিক মূল্যে আতঙ্কিত সাংবাদিক পরিবার ও ভূমির মালিকরা

ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণে ডা শাহাদাত হোসেন

টেন্ডারবাজ রিফাত বাহিনীর গ্যাঁড়াকলে বিজিবির জব্দকৃত চিনি

আমার ছেলে মরতে পারেনা, আমাদের শত্রুরা মেরে ফেলেছে

বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হলেন সাংবাদিক মোহাম্মদ হানিফ

ঝিকরগাছায় নির্বাচনের সংবাদ প্রকাশ হওয়ায় পর চলছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা