স্টাফ রিপোর্টার :
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস)’র উদ্যোগে গত দুইদিন ব্যাপী বারহাট্রা সদরের বারহাট্রা ইউনিয়নের বডগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে দুর্যোগ ঝুঁকি নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা বেগম প্রধান শিক্ষক বডগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সভাপতিত্ব করেন মোঃ গোলাম রসুল প্রকল্প কর্মকর্তা সি আই এস।
কর্মশালায় দুর্যোগ ঝুঁকি নিরসনে অগ্নিকাণ্ড, ঘুর্ণিঝড় মোকাবেলা, বজ্রপাতে করণীয়, গ্যাস সিলিন্ডারের ব্যবহারবিধি, ভূমি কম্পন হলে কিভাবে নিজেকে রক্ষা করা যায়,আহত ব্যাক্তিদেরকে কিভাবে উদ্ধার করতে হয়, উদ্ধারকৃত ব্যাক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হয় সেই বিষয় গুলোর তাগিদ দেওয়া হয়।
তাছাড়া সি আই এস এর স্বাস্থ্য কর্মকর্তা গর্ভবতী মায়ের সুরক্ষা, শিশুর স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিশেষে উপস্থিতিদের গ্ৰুপ আলোচনার মাধ্যমে তাদের মতামত গ্ৰহন করা হয়।




















