বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ককটেল হামলায় ৩ জন আহত, গ্রেফতার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রাতেই ৪৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর ছোট ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার (৫৫), যুবলীগের সদস্য জুয়েল (৩৬) ও ময়নুল খন্দকার (৪২)। এঘটনায় গ্রেফতারকৃত মুকুল হোসেন (৩৮) উপজেলার খট্টেশ্বর গ্রামের আবুল মন্ডলের ছেলে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বড়বড়িয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে আমাদের ৬ জন নেতাকর্মী ৩টি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে তাদের লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়। ওই মুহুর্তে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাণীনগরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। তাদের এই অপচেষ্টার সমুচীত জবাব দেবে উপজেলা আওয়ামীলীগ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় দ্বারে দ্বারে মালিক; আদালতে মামলা 

তিস্তার জেগে উঠা সতীর চর দখলকে কেন্দ্র করে ১০ ঘরে আগুন

বাগমারায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পিএস সহ আহত ৪

মাদকসহ মহিলা লীগ নেত্রী ও সহযোগী গ্রেপ্তার, পালিয়েছেন স্বামী

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুরটি ময়লা আবর্জনার ভরপুর : পরিষ্কারের উদ্যোগ নেই 

গ্রিন এণ্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট

পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

পঞ্চগড়ে ফুটবল ডেভেলপমেন্টের করণীয় প্রথম সাধারণ সভা 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ