বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে: বিজিবি মহাপরিচালক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বিজিবি সদসস্যদের নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

তিনি আজ কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলায় বিজিবি’র নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন এবং বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন।

বিজিবি’র মহাপরিচালক আজ সোমবার বিজিবি’র যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়ার কুমারখালী, ঝিনাইদহ এবং মাগুরায় বিজিবি’র নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে এবং ভোট গ্রহণের দিন যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে বিজিবি’র প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতে হবে।

বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি’র যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা 

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

ডাসারে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের ফলাফল প্রত্যাহার

শেরপুরে নকলায় ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

জামালপুরে ব্যাচ’৯২ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন

ঘুমন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

আজ শুভ বিজয় দশমী

দেবহাটায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ ভূমিদস্যুর প্রধান রুহুল আমিন সহ ১৬ জন পুলিশের হাতে আটক