বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিজেপি’র ডাকে বাংলা বন্ধে অচলাবস্থা পশ্চিমবঙ্গে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

 

কলকাতা থেকে মনোয়ার ইমাম : মমতার পদত্যাগের দাবীতে চলমান আন্দোলনের ডাক হিসেবে গতকাল বিজেপি ও ছাত্র জনতা নবান্ন অভিযান কর্মসূচী পালনকালীন সময়ে রক্তাক্ত হয়ে উঠে কলকাতা। সেই ঘটনার পর আজ পশ্চিম বাংলার বিরোধী দল ও বিজেপির ডাকা বাংলা বন্ধ এর ডাক দেয়।

আজ সকাল থেকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় বিজেপি নেতা ও কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল বের করে। কোথাও কোথাও তারা দোকানপাট বন্ধ করতে বলেন। কলকাতার মানিকতলা ও বড়বাজার সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতা ও কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। সাথে সাথেই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

আজ বহু জায়গায় রেল স্টেশন ও রেল লাইনে বসে পড়ে বিজেপি নেতা ও কর্মীরা। কোথাও রাস্তা অবরোধ করে। উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া এলাকায় বিজেপি নেতা প্রিয়ান্কুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। তাতে দুই জন আহত হন। সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ করতে দেখা গেছে বহু জায়গায়। বিভিন্ন জেলায় থেকে বন্ধ সমর্থনকারী ও বন্ধ বিরোধী দলের মধ্যে মারামারি হয়েছে। কোথাও পুলিশ বন্ধ কারীদের সরাতে বলপ্রয়োগ করে। কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিজেপি নেতা ও কর্মীরা।

পশ্চিম বাংলার মেদিনীপুর জেলা থেকে শুরু দার্জিলিং হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর পর্যন্ত কিছুটা বন্ধ এর প্রভাব পড়েছে। এর মধ্যেও বহু যায়গায় রাস্তা ঘাটে বাস ও লঞ্চ চলাচল করতে দেখা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মসিক মেয়রের সহায়তায় দুই হাজার মানুষকে ক্যাপ, পানি ও স্যালাইন দিল মহানগর যুবলীগ

পঞ্চগড়ের বোদায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবেনা : দুলু

ঈদগাঁওতে এসএসসি পরীক্ষার্থীদেরকে পানি ও কেক দিলেন ছাত্রলীগ

নৌকায় ভরসা ইসলামাবাদ চরপাড়াবাসীর : দীর্ঘবছরেও স্থায়ী ব্রীজ ভাগ্য জুটেনি এলাকাবাসীর

স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরব আমিরাতে দুই বছরের বাচ্চার পেট কেটে ১৭টি চুম্বক বের করল চিকিৎসক

হাসিনাকে ফেরত চাইতে ‘সব কাজ’ শেষই করেনি ঢাকা, কী করবে দিল্লি? 

রাণীশংকৈলে শেখ হাসিনা’র গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন 

নাটোরে বিএনপি সমর্থিত আইনজীবিদের মানববন্ধন