বাংলাদেশ সকাল
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিট পুলিশিং এর সেবা নিন : ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

রবিউল হক বাবু,  ফুলপুর ময়মনসিংহ॥ ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিংয়ের উদ্যোগে তিন পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধের মিমাংসা হয়েছে।

ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম হাফিজ উদ্দিন খানের পুত্র মোঃ মোফাজ্জল হোসেন ও মরহুম রহিম উদ্দিন ফকিরের পুত্র আব্দুস সালাম ফকির এবং গিয়াস উদ্দিন গংদের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ বিরোধ চলে আসছিলো। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের উপক্রম হওয়ার সংবাদ পেয়ে (৫ ফেব্রুয়ারী) রোববার ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবীবকে ও সঙ্গীয় এসআই সুমন মিয়া সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে বিট পুলিশিং এর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তিন পক্ষের মধ্যে চলমান বিরোধ মিমাংসা করেন। এ সময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিট পুলিশিংয়ের সেবা নেওয়ার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ চলে আসা বিরোধের সমাধান হওয়ায় এলাকার জনমনে স্বস্তি ফিরে আসে। এসময় স্থানীয় লোকজন বিট পুলিশিংয়ের এ কার্যক্রমকে সাধুবাদ জানান।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে দুইদিনে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার;  জব্দ মাইক্রোবাস, আটক ৩

সিদ্বিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে পুলিশের বাঁধা

দেবহাটায় ইটের ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে ২য় শ্রেনীর স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু 

নেত্রকোনায় কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর সহোদর ভাই ডলারের অকাল মৃত্যু, বিএমএসএস এর শোক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী আপেলের বাণিজ্যিক চাষে বোরহানের প্রশংসনীয় উদ্যোগ

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে এক রুশ নাগরিকের মৃত্যু

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন নাসিরনগরের কৃতি সন্তান সারোয়ার আলম চৌধুরী

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে রিভলবার ও বন্দুক সহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

শেরপুরে নালিতাবাড়ীতে পিকআপ সহ ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ আটক

কালীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সাজু ও বাবুল সম্পাদক