বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে ড. ইউনূস সকাল ১১টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।’

ছাত্র প্রতিনিধিদের থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদের আবেগের সাথে পুরো সিস্টেমটি সংস্কার করব।’

এরআগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

নোবেল বিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।

ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর তিনি দায়িত্ব নেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় স্কুল ছাত্রী আত্মহত্যা মামলায় প্রেমিককে অভিযুক্ত করে চার্জশিট 

হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

নাটোরের মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগড়ে রাতের আধাঁরে কৃষি জমি থেকে মাটি কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের হানা : দুই লক্ষ টাকা জরিমানা

জগন্নাথপুরের কালম্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অনুমতিতে খুশি এলাকাবাসী

ভূল তথ্য দিয়ে বিএনপির কর্মীদের আ.লীগের সভায় নেয়ার চেষ্টা : মীর হেলাল উদ্দীন

মেহেরপুরে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার 

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হু’মকি ট্রাম্পের

এ্যাডভোকেট তৌহিদ মহিলা কলেজের সভাপতি মনোনীত হওয়ায় বিএমএসএস এর শুভেচ্ছা ও অভিনন্দন