বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ‘কাকিনা স্টেশনে’ স্টপেজের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন (বাবু) লালমনিরহাট :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে দুই ঘন্টা ব্যাপী কাকিনা রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাগেছে, লালমনিরহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে গত বছরের ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। হাতীবান্ধা উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের দাবি জানান স্থানীয়রা। সেই দাবির প্রেক্ষিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার রুটে চলাচল করবে।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির কাকিনা স্টেশনে স্টপেজ না থাকলে স্থানীয় যাত্রীদের আদিতমারী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। তারা দাবি করে ট্রেনটির স্টপেজ দিলে কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের জনসাধারণ উপকৃত হবে। এতে সরকারের রাজস্বও বাড়বে। ইতিমধ্যে ট্রেনের স্টপেজের জন্য এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ গণস্বাক্ষর করে পশ্চিমা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলামের কাছে আবেদন করেছেন।

পশ্চিমা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম জানান, আমরা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রুটে চলাচলের পর্যবেক্ষণ করতেছি। পর্যবেক্ষণ শেষ হলে ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদা উপজেলায় সুপারীগাছের খোল দিয়ে তৈরী হচ্ছে খাবার প্লেট, বাটি, চামচ

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড   

গঙ্গাচড়ায় গজঘণ্টা হাইস্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ 

আমতলী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

মসজিদের সংস্কার,উন্নয়নের জন্য আ জ ম নাছির উদ্দিনের চেক হস্তান্তর

নাটোরে প্রচার প্রচারণায় শীর্ষে মেয়র শাহনেওয়াজ আলী

সংঘর্ষের আশংকা, সীতাকুণ্ডে জিডি; কোর্টের ১৪৭ ধারা মূলে পুলিশের বাধা উপেক্ষা প্রেসক্লাবের রাস্তা দখল করে ভবন নির্মাণ 

রাণীশংকৈলে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণাগারের ভিত্তি স্থাপনের উদ্বোধন 

বোরহানউদ্দিন কাচিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে হত্যা চেষ্টার আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন