বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোরহানউদ্দিন কাচিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

রাকিব হোসেন, ভোলা: আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম ভূমিকা রেখে আসছে, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ রোধকল্পে ০৪ নং কাচিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার বিকেলে কাচিয়া ইউনিয়নের দালাল বাজার পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ, মোঃ শাহীন ফকির (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমোহন থানা ইনচার্জ, মোঃ মাহাবুব আলম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম ভূমিকা রেখে আসছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়, পুলিশের পাশাপাশি সকল শ্রেনী-পেশার মানুষ অপরাধ দমনে এগিয়ে আশা প্রয়োজন।

তিনি আরো বলেন, শীতের রাতে আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, তখনও আপনার বাড়ির সামনে কোন না কোন পুলিশ আপনাদের পাহারা দিচ্ছে। এলাকার কারা মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত, আপনারা কম বেশি জানেন, তাদের ব্যাপারে আমাদেরকে জানান,আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম বলেন , কাচিয়া ইউনিয়ন থেকে কি ভাবে সকল অন্যায় অপরাধ নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছি , বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানা এই এলাকা, আসাকরি কাচিয়া ইউনিয়ন থেকে সকল ধরনের অপরাধ নির্মল করবো ইনশাআল্লাহ ।

তিনি আরও বলেন, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিন থানার মধ্যে যে সকল অপরাধীরা অপরাধ করে, এক উপজেলা থেকে অন্য উপজেলায় অপরাধীরা পালিয়ে থাকলেও সেখানে পালিয়ে থাকতে পারবেনা, কারন আমরা পার্শ্ববর্তী তিন থানার ওসিরা এক হয়েছি কারণ অপরাধীরা একথানায় অপরাধ করে অন্য থানায় পালিয়ে থাকতেই পারে সেখানেও যেন পালাতে না পারে সেই ব্যবস্থাই করবো।

এ সময় উপস্থিত ছিলেন, ০৪নং কাচিয় ইউনিয়ন বিট অফিসার এস আই মো. মনির হোসেন, সঞ্চালনায়, এসআই রেহান উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন থানা তদন্ত ওসি মোঃ এনায়েত হোসেন।

আরো উপস্থিত ছিলেন, ০৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আঃ রবি কাজি, কাচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাহালুল ইসলাম রাজিব হাওলাদার, ০৮ নং ওয়ার্ড মেম্বার, মোঃ শাহিদ হাওলাদার, ০৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ রহমত উল্যাহ, ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাবুল চৌধুরী সহ কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল স্থরের নেতা বৃন্দুরা, আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা, ও কাচিয়া ইউনিয়নের সাধারণ জনগণ সহ অন্যান্য প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে প্রত্যাবাসনের দাবী 

ময়মনসিংহের বাতিঘর হিসেবে পরিচিত শত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ

সীতাকুণ্ড কৃষকদলের পক্ষ থেকে মিরসরাই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সমালোচিত ডাঃ আব্দুল্লাহ আল মামুন বরখাস্ত 

ডাসারে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

দৈনিক ক্রাইম তালাশের সম্মাননায় ভুষিত হলেন বাংলাদেশ সকালের স্বপন আলী

প্রবাস প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখুন : থাইল্যান্ডে মত বিনিময় সভায় ডব্লিউএফবিবি মহাসচিব সুহাস বড়ুয়া

মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৮’তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে  প্রস্তুতি সভা

দেবহাটায় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সজীব ওয়াজেদ জয়ের ৫৩’তম জন্মবার্ষিকী আজ