বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেতাগীতে প্রধান শিক্ষকগণের মতবিনিময় সভা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:.মান-সম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে” সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে বরগুনার বেতাগীতে মতবিনিময় সভা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ মে বিকাল ৪ টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথিছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় মানসম্মত শিক্ষার প্রসার ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাল্টিমিডিয়া প্রজেক্টরের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শীতালক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে নদী ভাবনার আয়োজন 

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক সাংবাদিক লাঞ্চিত: বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ 

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

শিকলবাহা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আর্থিক সাহায্য প্রদান

রিক্সা চুরি যাওয়ার পর উপহারে খুশি তোফাজ্জল 

যশোরে ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন কে ফুলেল শুভেচছা শাহ জালাল হৃদয়ের 

রাণীশংকৈলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত