বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ গ্রেফতার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার ২ জানুয়ারী সকালে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো, ছোট আঁচড়া (মধ্যপাড়া) গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রবিউল ইসলাম রবি (২৮) ও বড় আঁচড়া (গেট পাড়া) গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে মিনারুল ইসলাম কাজল (২০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বড় আঁচড়া গ্রামস্থ মাহমুদুল হাসান নাবিলের কম্পিউটার দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রসাধনী সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৫২ হাজার ৭শত টাকা।

চোরাকারবারিরা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা 

কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী 

বারহাট্রা দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ভূরুঙ্গামারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রীর

ঈদগাঁওর গণমাধ্যমকর্মী সাগরের চাচা হারুনের মৃত্যুতে বিএমএসএস সহ বিভিন্ন মহলের শোক

দেবহাটার ইছামতি নদীতে ভেসে আসল ভারতীয় নাগরিকের মরদেহ 

গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

তীব্র তাপদাহে হতে ট্রাফিক পুলিশের প্রশান্তির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ 

গুরুদাসপুরে গৃহহীন পরিবারকে জমি, গৃহ হস্তান্তর ও গাছের চারা বিতরণ 

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন