বোদা (পঞ্চগড়)প্রতিনিধি॥ পঞ্চগড়ের বোদা পৌরসভার দ্বিতীয় পৌর পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে পৌর ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে।
পৌর পরিষদের প্রথম মেয়র ওয়াহিদুজ্জামান সুজা দায়িত্ব হস্তান্তর করেন নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী ও নব-নির্বাচিত কাউন্সিলরদের কাছে।
এসময় প্রথম মেয়রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুনিরুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রোব, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু ইমতিয়াজ মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, উপজেলা ছাত্রলীগের সবুজ-পিয়াল প্রমুখ।




















