বাংলাদেশ সকাল
বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মনিরামপুরের ইউপি মেম্বার উত্তম বিশ্বাস হত্যা মামলার আসামী চরমপন্থী অমিতাভ সহ গ্রেফতার ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

মোঃ মাকবুল হুসাইন (সুলতান) : বহুল আলোচিত যশোরের মনিরামপুর উপজেলার ইউপি মেম্বার উত্তম বিশ্বাস হত্যা মামলার আসামী চরমপন্থী সদস্য অমিতাভ সহ ৪ চরমপন্থী সদস্য গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, বোমা ও বিস্ফোরকদ্রব্য।

যশোর জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ ফোর্সের সমন্বয়ে গত ০৫/১২/২০২৩ ইং তারিখ রাতে মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কথিত চরমপন্থি সংগঠনের ০৪ জন সন্ত্রাসীকে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ১। । অমিতাভ বিশ্বাস (২৩), পিতা- অখিল বিশ্বাস, সাং- ডহরমষিহাটি, থানা- অভয়নগর, ২। প্রতাপ মন্ডল (২১), পিতা- প্রবীর মন্ডল, সাং-মহিষদিয়া, ৩। জাহিদ হাসান (৩৬), পিতা- মসিয়ার গাজী, সাং- নেহালপুর, ৪। প্রান্ত ধর (১৯), পিতা- সুনীল ধর, সাং-মহিষদিয়া, সর্বথানা- মনিরামপুর, সর্বজেলা- যশোর।

ডিবি পুলিশের  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের নিমিত্তে অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।

বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলানং-০২, তাং- ০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪/৫/৬ ও মনিরামপুর থানার মামলা নং-০৩, তাং-০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- দি আর্মস্ এ্যাক্টস্, ১৮৭৮ এর ১৯-এ। আসামীদের বিরুদ্ধে থানায় দুটো পৃথক মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্যোগে থানা কমিটির বৈঠক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন, জানালেন ইলন মাস্ক 

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার মামলায় গ্রেফতার-২

যশোরে আ.লীগ নেতা আব্দুল খালেককে জেল হাজতে প্রেরণ; অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২০, ভুক্তভোগীদের ভিন্ন দাবি

বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন ও ন্যায় বিচারের জোড়ালো দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির

পাইকগাছা খাদ্য গুদামের নিম্নমানের চাল ফেরত দিলেন ইউএনও মমতাজ বেগম 

ব্র্যাকের আয়োজনে বরগুনায় নারী কর্মীদের বাইক প্রশিক্ষণ

আমতলীতে দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক