বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ব্যবসায়ীকে হত্যা চেষ্টা ছিনতাই মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি: ব্যবসায়ীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাইয়ের মামলায় আজিজুর রহমান ওরফে আইজুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুর সুনামগঞ্জের তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের আশু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় আজিজুর সহ আরো দুই অভিযুক্তকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলার বাদী একই জেলার একই উপজেলার একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে হারুন মিয়া। শুক্রবার দুপুরে গ্রেফতার আজিজুরকে থানা পুলিশ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

এরপুর্বে বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট কলেজ রোড থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার ও জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গেল বুধবার (১২ জুন) দিবাগত রাত ৯টার দিকে অভিযুক্ত আজিজুর ও তার কয়েক সহযোগি সংঘবদ্ধ হয়ে বাদাঘাট বাজারে তারই অফিসে জোর পূর্বক ব্যবসায়ী হারুনকে ধরে নিয়ে গিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে বেধরকভাবে মারপিট করে। একই সময়ে নানা হুমকি ধামকি দিয়ে হারুনের পকেটে থাকা ৩২ হাজার টাকা অভিযুক্তরা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় ওই রাতেই হারুনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

শুক্রবার বিকেলে তাহিরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই আহমেদুল আরেফিন জানান, ওই মামলায় পলাতক আসামীদেও গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ভাই হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

২০ বছর পালিয়ে থাকার পর দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার 

ডিমলায় গ্রাম্য পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ফ্রিজিয়ান গাভীর মৃত্যু

রংপুরে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

কাল‌কি‌নি‌তে দু`পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত- ৩

কাকিনা-মহিপুর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

মানুষের সেবার আবারও সুযোগের জন্য নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি কিলার অনিক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গ্রেফতার

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অপসারণ

আল্লাহর শ্রেষ্ঠ যিকির সালাত