বাংলাদেশ সকাল
সোমবার , ১২ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাকিনা-মহিপুর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

 আল আমিন (বাবু) লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে কাকিনা-মহিপুর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় কাকিনা মহিপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।

রবিবার (১১ জুন) বিকেলে উপজেলার কাকিনা পোনাবাজার চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাকিনাবাসীর ব্যানারে সেজ্জাদুল ইসলাম শীষের সভাপতিত্বে মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাকিনা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মজনু আলী শেখ, মজমুল হাসান মিঠু, শাহ আলম, নুর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কাকিনা মহিপুর সড়কটি হচ্ছে গ্রামীন সড়ক। এই সড়ক দিয়ে কোনভাবেই ভারী ট্রাক যানবাহন চলাচল করতে পারে না। শনিবার রাতে আমাদের দুইজন তরুণ যুবক এই সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। তাই আমাদের দাবি অবিলম্বে এই সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধের আহ্বান জানাচ্ছি।

বক্তারা বলেন, আজকের পর থেকে যদি ভারী ট্রাক চলাচল করে তাহলে কাকিনার যুব সমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কাকিনা ইউনিয়ন ও আশেপাশের এলাকার যুবসমাজ ও স্থানীয়রা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা

কাশিয়ানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপনাদের মাধ্যমে রাণীশংকৈলকে বদলাতে চায়,ব্যবসায়ীদের বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজু

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিকশিত করতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা

জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সা. সম্পাদক এসএম আনসার উদ্দিনের মৃত্যুতে শোক 

আমতলীর আড়পাংগাশিয়ায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মোটর শোডাউন ও প্রতিবাদ সভা  

তাহিরপুরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বিজয় দিবসে ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত 

সিইজি ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত সেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল