বাংলাদেশ সকাল
সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের ছত্রিশগড়ে সিআরপিএফ এর সাথে লড়াইয় ১১ মাওবাদী জঙ্গি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

 

মনোয়ার হোসেন ইমাম, ভারত: ভারতের ছত্রিশ গড়ে ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী কমনিস্ট সেন্টার এর জঙ্গিগোষ্ঠী র সাথে ভয়াবহ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১১ জন মাওবাদী।

ছত্রিশ গড় রাজ্যের সুকুমায় ও বস্তার এর ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিগোষ্ঠী র খোঁজে চিরুনি অভিযান শুরু করে সিআরপিএফ জওয়ানরা। তাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি ছুড়তে থাকে মাওবাদী সদস্যরা। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় সি আর পি এফ জওয়ানরা। ঘটনার স্হান থেকে প্রায় এগারো জন মাওবাদী সদস্যদের লাশ উদ্ধার করে সি আর পি এফ জওয়ানরা। আহত বহু মাওবাদীদের নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে পড়ে মাওবাদী জঙ্গিগোষ্ঠী সদস্যরা।

এর পর পুরো এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতের সি আর পি এফ জওয়ানরা। ঘটনার স্হান থেকে পাওয়া গেছে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক। তবে এই গুলির লড়াইয়ে সি আর পি এফ জওয়ানদের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে ভারতের ছত্রিশ গড় রাজ্যের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিগোষ্ঠী সদস্যরা মাঝে মাঝে হামলা চালায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। বহু ক্ষেত্রে আচমকা হামলার শিকার হন জওয়ানরা। কোথাও লুকিয়ে রাখা মাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনাবাহিনী র কনভয়। বহু ক্ষেত্রে আহত সেনাবাহিনী র সদস্যদের কাছ থেকে হাতিয়ে নেয় মারণাস্ত্র। সেগুলো ব্যবহার করা হয় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। আজকের এই ঘটনার পর বস্তার জেলার পুলিশ সুপার ঘটনার স্হানে ছুটে যান এবং সি আর পি এফ জওয়ানদের সাথে যুক্ত হয়ে মাওবাদীদের খোঁজে চালিয়ে যাচ্ছে তল্লাশি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮ 

‘ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে’ জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-২

সাতক্ষীরায় গ‍্যাস ট‍্যাবলেট খেয়ে এক এস এসসি পরিক্ষার্থী আত্মহত্যা

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

বদলগাছীতে ফিস্টুলা রোগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা 

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

রেলের প্রতীক্ষায় জেলাবাসী, দৃশ্যমান কক্সবাজারের আইকনিক রেলস্টেশন

নাটোরে বিএনপি’র অনশন কর্মসূচি