বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতে নিয়ে পতিতালয়ে স্ত্রীকে বিক্রি; ফিরিয়ে আনলো যশোর পিবিআই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরের অভয়নগরের বনগ্রামের শাহাজাহান সরদারের ছেলে নাজমুল হোসেনের সাথে বিয়ে হয়েছিল বাধারপাড়া উপজেলার এক নারীর। নাজমুল স্ত্রীকে কৌশলে ভারতের মুুম্বাই শহরের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। পরে ওই নারীর পরিবার আদালতে মামলা করলে পিবিআই তদন্ত শুরু করে।

একপর্যায়ে পিবিআই এর প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা হয়েছে ওই নারীকে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে এসব ঘটনার বর্ণনা দেন তিনি। পরে বিচারক তাকে পরিবারের জিম্মায় দেন।

পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, নাজমুলের সাথে ৭/৮ বছর আগে ভিকটিমের বিয়ে হয়। তাদের ঘরে একটা সন্তানও রয়েছে। তিন বছর আগে নাজমুল স্ত্রীকে প্রলোভন দেখান মুম্বাই যেয়ে দুজনে চাকরি করবেন। ভালো টাকা উপার্জন করবেন। এই লোভে স্ত্রী চলে যান স্বামীর হাত ধরে। কিন্তু নাজমুল কৌশলে মুম্বাইয়ের একটি পতিতালয়ে স্ত্রীকে বিক্রি করে বাংলাদেশে চলে আসেন। পরে নানা ধরনের কথাবার্তা বলতে থাকেন ওই নারীর পরিবারকে। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয় আদালতে। যার তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

এসআই হাবিবুর রহমান অনুসন্ধানে ঘটনার সত্যতা পান। একইসাথে পিবিআই এর পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধে কাজ করে এমন এনজিওর সাথে যোগাযোগ শুরু করা হয়। শেষ পর্যন্ত ওই নারীকে দেশে এনে আদালতে সোপর্দ করা হলে তিনি সব ঘটনা খুলে বলেন।

রেশমা শারমিন আরও বলেন, দ্রুতই পিবিআই নাজমুলকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ফাঁসির দাবীতে চট্টগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ডিমলায় ভুয়া সনদে দুই যুগ শিক্ষকতা; মন্ত্রণালয়ের সনদ যাচাই নোটিশ

জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের চেক হস্তান্তর 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নতুন কমিটি গঠন

সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে আ’লীগের মনোনয়ন কিনেছেন ২৪ জন 

দাদার লাশ দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত

মুহাররম ও পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত উপলক্ষে বৃটেনের কার্ডিফে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম

মেহেরপুরে অপহৃত দুই হিজড়া অচেতন অবস্থায় উদ্ধার