বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারী বর্ষণের ফলে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা পর্যটকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি॥ কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আর এতে সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক।

আজ মঙ্গলবার পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার। তিনি বলেন, ‘পর্যটকেরা নিরাপদেই রয়েছেন। তবে সড়কযোগাযোগ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লেগে যাবে।’

পর্যটক নাফিস ইসলাম সত্যো বলেন, ‘গত সোমবার সাজেকে এসেছি। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ নেই। মোবাইলে নেটওয়ার্কের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পাহাড় ধস ও বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পর্যটকদের সাজেক থেকে বের হতে দিচ্ছে না। অনেক পর্যটক আটকা পড়েছেন।’

এ ছাড়া মারিশ্যা-দিঘীনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড়ধসে উপজেলা সদরের সঙ্গেও যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানার পুলিশের একটি উদ্ধারকারী দল ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের একটি দল।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়ির অনেক এলাকা তলিয়ে গেছে। এতে ফসল ও মাছের খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১ হাজার পাহাড়ি পরিবার।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছি।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

“অস্পৃশ্য হরিজন সম্প্রদায়ের অভিশপ্ত জীবন”

রেমিটেন্স যোদ্ধা রুহুল কুদ্দুসকে  মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়; মুক্তিপণ আদায়ের পর নিখোঁজ 

গুরুদাসপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ 

বৌদ্ধ বিহার কৃষি উন্নয়ন ব্যাংকের হয়রানির শেষ কোথায় ! 

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি সহ পরিবারের নামে তদন্ত ছাড়া মামলা; মানবাধিকার সাংবাদিক ফোরামে প্রতিবাদ 

গাবতলি থেকে বিএনপির পদযাত্রা শুরু 

বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাবেক উপজেলা চেয়ারম্যান আর নেই 

কোটচাঁদপুরে দুবাই প্রবাসীর বউ কুয়েত প্রবাসীর লালসার শিকার

কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার কারবারি