বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভাষা শহীদদের স্মরণে রাজশাহী সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

 

সাগর নোমানী, রাজশাহী ব্যুরো : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সাংবাদিক সংস্থার (আরজেএ) সাংবাদিক ও সহযোগী সদস্যবৃন্দ।

একুশের প্রথম প্রহর ১২ টা এক মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক সংস্থার আহবায়ক মো. আজিবর রহমান ও সদস্য সচিব ফয়সাল আহমেদ।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, আরজেএ’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অন্যতম সদস্য কাজী আসাদুর রহমান টিটু, খোসরুল আরুন নোমানী (সাগর), চিস্তি শামীম পারভেজ, মো. রাহাত আলী মাসুদ, মো. আল-আমিন, পাভেল ইসলাম মিমুল, ফয়সাল আহমেদ রিচার্ড, মাহতাব আলী, সাঈদ সনু, সুমন রেজা, আব্দুল আওয়াল সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।

সহযোগী সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের ২,৩,৪ এর সংরিক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারজানা হক, সামিউল ইসলাম সামু, কমল, আরিফুল ইসলাম আরিফ, মো. জনি সহ বেশকিছু শুভাকাঙ্খী।

এর আগে রাজশাহী সাংবাদিক সংস্থার রেলগেটে অবস্থিত কার্যালয়ে শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত প্রার্থণা করা হয়। এরপর কার্যালয় থেকে পুষ্পস্তবক ও ব্যানার নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিক সংগঠনটির নেতৃবৃন্দরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দিবসে বেসরকারী খাতে ৪ দিনের সাপ্তাহিক ছুটি সংযুক্ত আরব আমিরাতে

পরিবহন ব্যবস্থাকে সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

হেলাল আকবর চৌধুরী বাবর মাদক বিরোধী ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা রাখার জন্য সংবর্ধিত

নাটোরে ধর্ষণের মামলায় ৩ কিশোরের ১০ বছর সাজা

না’গঞ্জের যানজট নিরসন সেনাবাহিনীর ভূমিকায় নিয়ন্ত্রণ: জনমনে স্বস্তি

সুনামগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পশ্চিম বাংলায় চাকুরী কান্ডে ইডির হাতে গ্রেপ্তার সেই কালীঘাটের কাকু

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ আটক

ভারতের ল্যান্ড কাস্টমস স্টেশনে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সৌজন্য সভা অনুষ্ঠিত

পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ পেলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম