বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাতে খাদ্য নিয়ে অসহায় ছিন্নমূলদের মাঝে ‘রূপসী নওগাঁ’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ৫:১১ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। স্টেশনে, বিভিন্ন রাস্তায় এবং বাজারে রাত কাটায় অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষ। সমাজের এইসব সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁর’। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেতগাড়ি মাদ্রাসা এবং রাত ৮ ঘটিকায় রানীনগর স্টেশন এলাকায় খাবার বিতরণ করে ‘রূপসী নওগাঁ’ সংগঠনের সদস্যরা। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি: সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, অর্থ সম্পাদক আহসান হাবিব মহন, দপ্তর সম্পাদক রোবাইদুল ইসলাম রাজু, সহপ্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, সদস্য হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, আবু বক্কর, সাব্বির আহমেদ প্রমূখ।

রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. খালেদ বিন ফিরোজ জানায়, রূপসী নওগাঁ সবসময় সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের সংগঠনে আজ একটা খাসি অনুদান এসেছিল, ওটা দিয়ে দুপুরে এতিমখানায় এবং রাতে ছিন্নমূলদের খাবারের আয়োজন করা হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা আমরা নিজেরাই সবসময় চাঁদা তুলে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। এছাড়াও সমাজের কিছু বিত্তবানরা এর সঙ্গে রয়েছেন। এভাবেই সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আমরা আগামীতে আরও বেশী সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পারবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া ৬ ও ৪ আসনে জয়ী নৌকা

টি-স্টল ও বেকারিতে হামলা-ভাংচুর; খালি করে দেওয়ার জন্য হুমকি

বাগমারার যোগীপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে যুব মহিলা লীগ

যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

রাজশাহী মহানগরীর সিডিসি ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের সভা

কালীগঞ্জে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু, হাজারো মানুষের বিক্ষোভ; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে রাণীশংকৈলে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন 

ঠাকুরগাঁও গড়েয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

মহেশপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়ে প্রশ্ন, ২ কোটি টাকা ঘুষ বাণিজ্যির অভিযোগ 

চেকপোস্ট মানবিক সোসাইটি নামে সামাজিক সংগঠনের ছাড়পত্র প্রদান