বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে আপন ঠিকানা পেল ৩৩টি ভূমি ও গৃহহীন পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ১:১১ পূর্বাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥সারাদেশের ন্যায় বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৪র্থ ধাপে ৩৩ টি পরিবারকে জাঁকজমক পূর্ণ পরিবেশে ২শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরের চাবি ও দলিল হস্তান্তর এর শুভ উদ্ভোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান মন্ত্রির দেওয়া ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।

এ সময় অতিরিক্ত জেলা পরিষদ উত্তম কুমার রায়, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আরিফুল ইসলাম, সহ সভাপতি মেছবাহুল আলম সহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর রহমান জানান, শিলখুড়ি ইউনিয়নে ৮টি, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ৪টি, জয়মনিহাটে ১টি, আন্ধারীঝাড়ে ৮টি, বলদিয়ায় ৭টি, বঙ্গসোনাহাটে ২টি ও পাইকেরছড়ায় ৩টি পরিবার এই ঘর পাচ্ছে।

সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া গ্রামের ঘর পাওয়া শারমিন সুলতানা ও কামাতআঙ্গারীয়া গ্রামের শহিদুল ইসলাম জানান, জমাজমি নাই। অন্যের বাড়িতে কোন রকমে মাথা গোজার ঠাঁই ছিলো। এখন নিজস্ব ঘর ও জমি পাবো এটা কখনো ভাবিনি। তারা প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, ভূমিহীনদের ঘর ও জমি প্রদান প্রধান মন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ। এখানে স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী পরিবার গুলো এসব ঘর ও জমি পেয়েছে। এতে করে এরা সমাজের মূলধারার সাথে যুক্ত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের লালপুর সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাণীনগরে ইট ভাটা মালিককে ৪০হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিদপ্তর যশোরের অভিযান; চার প্রতিষ্ঠানকে জরিমানা

দিরাইয়ের পেরুয়া গ্রামে হামলার ঘটনায় চরনারচর ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ঈদগাঁওতে চল্লিশ হাজার ইয়াবাসহ আটক ২ 

ঈদগাঁওতে রেলক্রসিংয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু 

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শালা দুলাভাইয়ের

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

রাণীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি কিলার অনিক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গ্রেফতার