বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পরীক্ষায় ভালো ফলাফল করা ৬৫ জন ছাত্র- ছাত্রীকে পুরুস্কার প্রদান করা হয়।

অভিভাবক সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের অন‍্যতম সদস‍্য মাওলানা মো. মাহবুবুল আলম বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিশেষে অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি।

এতে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. মাহবুবুল আলম। বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস‍্য হাফিজুর রহমান, সোনাতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন, ইসলামী ব্যাকের কর্মকর্তা ও অভিভাবক সদস্য শরিফ উদ্দিন।

এসময় প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারী থানা মসজিদের ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ শিকদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ফাঁসির দাবীতে চট্টগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে কটুক্তি করার দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা; তদন্তে পিবিআই

বদলগাছী উপজেলায় ভিজিএফের চালের দলীয় ভাগ না দেওয়ায় মথুরাপুর ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত; সিসিটিভি ক্যামেরা ভাঙচুরসহ অফিস লুট

নবাগত (তদন্ত) ওসি’র সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

রাণীশংকৈলে এক এসআইসহ ৬ পুলিশ সদস্য হঠাৎ প্রত্যাহার; নেপথ্যে টাকার বিনিময়ে আটক জুয়াড়ুদের ছেড়ে দেওয়ার অভিযোগ

৬ বছরের মাদ্রাসাছাত্র তামিমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা, গ্রেফতার ২

২ বছরের শিশু ও দুগ্ধ শিশুসহ মাকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে মাঠে ঈদগাঁওবাসী

লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ওয়াজ মাহফিল

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত ও গুরুতর আহত এ এসআই 

বিএমএসএস নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়