বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ; গ্রেপ্তার-৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ২৩ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় এ মামলা (মামলা নং: ১৭) দায়ের করা হয়। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুকুল, আব্দুর রহিম (৬০), আশরাফুল আলম (৩০), এবং শাহিন আলম (১৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভূরুঙ্গামারী থানা পুলিশ আদালতে পাঠিয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, “আহতদের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনা স্থানীয় জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে কুখ্যাত মহিলা মাদক কারবারী আটক

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

চীনা হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন 

যশোরে চাঞ্চল্যকর শিশু আয়েশা হত্যা : মুখে স্কচটেপ লাগিয়ে হত্যা করে সৎ মা

হত্যা মামলা রহস্য উদঘাটনে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার পেলেন ওসি শাহ কামাল আকন্দ 

যশোর ভবদহ সংগ্রাম কমিটির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

জগন্নাথপুরে পপুলার ইলেকট্রনিক্সের আয়োজনে ওয়ালটন-ডে পালন 

যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ছিনতাইয়ের চেষ্টাকালে বার্মিজ চাকুসহ যুবক আটক  

সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে আমাদের দেশে কিছু নেই : লায়ন আসলাম চৌধুরী

লালমনিরহাটে মেয়ে হতে ছেলেতে রূপান্তরিত খাদিজা