বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় রিক্সা চালকের মৃত্যু    

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি ) বিকেল পৌনে পাঁচটার দিকে ভূরঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম জামাল হোসেন (৩৫)। সে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের পুত্র। বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটো রিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌছলে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই ঢাকা মোট্রো ট- ২৪১৩১০ নম্বরের একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দিয়ে প্রায় ২০০ গজ দূরে পিষে নিয়ে যায়। এতে অটোরিকশা চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি( তদন্ত ) আজহার আলী জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

দেবহাটায় পারিবারিক বিরোধে পুত্রবধুর মারপিটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হাসপাতালে

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

ঈদুল আযহা উপলক্ষে ৯৬৩ বন্দীকে ক্ষমা আমিরাত রাষ্ট্রপতির, বেশিরভাগই প্রবাসী

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ডে নৌকা পেতে ১১ জন হলেও বিদ্রোহী হবেনা কেউ, খালী মাঠেই গোল দিবেন নৌকার মাঝি

আনোয়ারায় বিধবার জমি দখল নিতে সন্ত্রাসী হামলা; মা-মেয়ে জখম

তাহিরপুরে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব দিতে প্রধান শিক্ষকের টালবাহানা 

তাহিরপুর দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত দুই !

নরসিংদী কারাগারের লুন্ঠনকৃত গোলাবারুদ উদ্ধার