বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত, ঘাতক পলাতক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ময়দান ক্যাম্প পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোতালেব হোসেন (৫০)-কে বুকে ছুরি মেরে পালিয়েছে ঘাতক রুবেল মিয়া (২৫)।

‎শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত মোতালেব হোসেনকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব হোসেনকে মাথা, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে রুবেল পালিয়ে যায়।

‎জানা গেছে, ঘাতক রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। এলাকাবাসীর বরাতে মিন্টু মিয়া জানান, রুবেল মিয়া মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে সম্প্রতি এলাকায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তার পিতা নিজেই আহত মোতালেব হোসেনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। সেই সালিশ বৈঠকে রুবেলকে শাসন করা হয়।

‎এই অপমানের প্রতিশোধ নিতেই রুবেল পরিকল্পিতভাবে মোতালেব হোসেনের ওপর হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন মোতালেব হোসেনকে একা পেয়ে তার ওপর বর্বর হামলা চালায় রুবেল এবং দ্রুত স্থান ত্যাগ করে।

‎এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাতক রুবেলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় আহত বন্ধুকে দেখতে যেয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল যশোরের যুবকের

ডুমুরিয়ার টিপনায় অনুষ্ঠিত হল কৃষক মাঠ দিবস !

সুনামগঞ্জে ৫টি সংসদীয় আসনের বিপরীতে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কয়রা উপজেলার মহেশ্বীপুর গ্রামে ঢুকে পড়ল সুন্দরবনের মায়াবী হরিণ

আবারও মানুষের সেবা করার জন্য নৌকায় ভোট চাইলেন আফিল উদ্দিন

দেবহাটার সখিপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন 

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে সুবিধা চাইলে নেওয়া হবে ব্যবস্থা-আন্দোলনকারী শিক্ষার্থীরা