বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী কায়দায় বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর ব‍্যাংক একাউন্ট থেকে রোববার সকালে ইসলামী ব‍্যাংক ভূরুঙ্গামারী শাখা থেকে টাকা উঠিয়ে বিভিন্ন রোডের ১০ জন কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হয়। সোনাহাট রোডে শ্রী শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ নামের ২ জন কর্মী ১৫ লাখ টাকা নিয়ে রওয়ানা করেন। ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌঁছলে পিছন দিক থেকে একটি লাল রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এ সময় ফিল্মী কায়দায় টাকার ব‍্যাগ নিয়ে দ্রুত চলে যায় ছিনতাইকারিরা। এতে বিকাশের ২ কর্মী গুরুত্বর আহত হয়।

বিকাশের ২ কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ জানান, মোটর সাইকেলে করে তাঁরা একটি ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা লক্ষ্মী মোড়ের মাঝামাঝি জায়গায় পৌঁছলে পিছন দিক থেকে একটি পালসার মোটর সাইকেল তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এ সময় ঐ মোটর সাইকেলে থাকা তিনজনের দুইজন নেমে এসে আমাদের টাকার ব‍্যাগটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় বিকেল ৫ টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি এলাকায় ছিনতাইকারীদের ৩ জনকে গ্রেফতার করা হয়, ১ জন কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকারীরা হল নাগেশ্বরী উপজেলার মন্তিটারী দিঘীরপাড় এলাকার মৃত শষি মহোন বর্মন এর পুত্র শ্রী প্রসেনজিত বর্মন (২৭), একই উপজেলার বোয়ালের ডারা এলাকার মোঃ আজিজুল এর পুত্র খাদিমুল ইসলাম (২৭), ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাবারি এলাকার খলিলুর রহমান এর পুত্র মোন্নাফ আলী (২৫)।

এদের কাছ থেকে মোট ৭,৪০,০০০ টাকা উদ্ধার করা হয়।অপর একজন উপজেলার গনাইরকুটি এলাকার হানিফ মন্ডলের পুত্র মোস্তফা (৩০), পালিয়ে যায়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, তিন জনকে গ্রেফতার করা হয়েছে একজন পলাতক আছে, মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে চোলাইমদসহ আটক ১

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী লীগ

গঙ্গাচড়ায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দায়িত্ববোধের উপর জোর: অবৈধ ব্রিজ ভাঙা, খালে মাছ চাষের নির্দেশ

সিলেটে এসএসডিএ’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করল চট্টলাবাসী

মুরাদনগরে প্রশাসনের সকল সংবাদ বর্জণের ঘোষণা

যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত