আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম॥ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার (১৬মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকার খবিরুল ইসলাম নামের এক চালের ব্যবসায়ীর গোডাউন থেকে সরকারি ১৪৮ মন চাউল জব্দ করেন ভূরুঙ্গামারী থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে ধান চাল কেনা-বেচা করছে। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে বিক্রি করতেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নেওয়াজ এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি প্রতিনিধি দল অভিযান চালায়। এ সময় সাদ্দাম মোর এলাকায় চালের ব্যবসায়ী খবিরুল এর গোডাউন থেকে ১৪৮ মন (৫৯২০কেজি) চাল জব্দ করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন কে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন সরকারি চাউল সহ একজনকে আটক করা হয়েছে, মমলা প্রক্রিয়াধীন।




















