বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, চেয়ারম্যানের গড়িমসিতে দুর্ভোগে ১০ হাজার মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কের ওপর শতবর্ষী একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে রয়েছে প্রায় এক মাস ধরে। ফলে পুরো রাস্তাটি চলাচলের জন্য বন্ধ হয়ে আছে।

‎গত ৫ জুলাই (২০২৫) গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। সেই থেকে স্থানীয় মইদাম, বাঁশজানী  গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে পড়তে হচ্ছে মারাত্মক সমস্যায়।

‎প্রথমদিকে ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ সাময়িকভাবে মাঠের ভেতর দিয়ে বিকল্প রাস্তায় চলাচলের সুযোগ করে দেন। কিন্তু টানা বৃষ্টির কারণে সেখানেও কাদা জমে যাওয়ায় বর্তমানে সেটিও অচল হয়ে পড়েছে।

‎স্থানীয়দের ভাষ্য মতে, শতবর্ষী এই বটগাছটি মূলত ঈদগাহ মাঠের জমিতে রোপণ করা হয়েছিল। পরবর্তীতে রাস্তা প্রশস্তকরণের সময় গাছটি রাস্তার খুব কাছাকাছি চলে আসে। অপর পাশে খাল থাকায় রাস্তা দুর্বল হয়ে পড়ে এবং ভারসাম্য হারিয়ে গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়।

‎মানুষের দুর্ভোগ কমাতে মাঠ কর্তৃপক্ষ, ও মইদাম  বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা মিলে গাছ অপসারণের সিদ্ধান্ত নেন। বিষয়টি জানানো হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরকে। কিন্তু তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

‎এরপর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌসের কাছে লিখিত আবেদন করেন। ইউএনও চেয়ারম্যানকে গাছ অপসারণের নির্দেশ দেন এবং আবেদন কপিও তার কাছে প্রেরণ করেন। তবুও গত এক মাসেও গাছ অপসারণ হয়নি, রাস্তাও হয়নি সচল।

‎এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুস সবুর বলেন,এত বড় বটগাছ সরানোর মতো সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই।

‎অন্যদিকে স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, অবিলম্বে গাছটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। প্রয়োজন হলে উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা নিয়ে হলেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন একটি প্রাথমিক স্তরের সমস্যাও যদি এক মাসে সমাধান না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষার্থীদের আর্থিক সহায়তায়-সালমা আদিল ফাউন্ডেশন 

৫৫’তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসুচী ও আলোকসজ্জায় নারায়ণগঞ্জ এগিয়ে

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও শাড়ী সহ ৬ চোরাকারবারি আটক 

এমদাদ মোটরসের টাকা আত্মসাৎদের অভিযোগ ডিলার হারুনের বিরুদ্ধে 

শতবর্ষী ফজিলাতুন্নেসার পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা

২০মে সারাদেশে কলম বিরতি পালনের আহবান মফস্বল সাংবাদিক ফোরামের 

রাণীনগরে খাস সম্পত্তিতে পুকুর খনন, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা ও নবনিযুক্ত ইউএনও এ কে এম শরিফুল হকের সাথে মত বিনিময়

চেক জালিয়াতি মামলায় মিলন শর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে ইউপিডিএফের ২ জন নিহত