বাংলাদেশ সকাল
বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই সে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার ভোট সে নিজেই দিবেন এবং যাকে খুশি তাকেই দিবেন এটার জন্য নির্বাচন কমিশন প্রত্যেক ভোটার, প্রত্যেক প্রার্থীর প্রতি সমান আচরণ, সমান সুযোগ এবং প্রত্যেক প্রার্থী যেন তার নির্বাচনী আচরণবিধি মেনে তা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারে এবং তার কর্মীরা যাতে প্রচার-প্রচারণা চালাতে পারে সে ব্যবস্থা করেছে। এছাড়াও ভোট কেন্দ্রে গিয়ে ভোটারা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর ও নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে সবাই সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার আশ্বাস দিয়েছে এবং আমার মনে করি যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন ছিলো প্রয়োজন হলে এবারো নেয়া হবে।

সোমবার ৪ ডিসেম্বর বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, আমিরাতে গ্রেপ্তার ৬,০০০ ভিসা লঙ্ঘনকারী প্রবাসী 

নাটোরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত

চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা

বিএনপি সাপ খেলায় হেরে গেছে: শামীম ওসমান ওসমান 

ঈদগাঁওতে ৭ লিটার বাংলামদ সহ মহিলা আটক

বদলগাছীতে স্বাস্হ্য সনদ ছাড়া গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কসাইয়ের জরিমানা

ঈদগাঁওর সুপারি গলির আশপাশ ময়লা আবর্জনায় ভরপুর : দেখার কেউ নেই 

কাশিয়ানীতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১

র‌্যাবের অভিযানে বেনাপোল পোর্ট থানা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আমতলীতে শিক্ষার্থীরা শুনল যুদ্ধকালীন বীরত্বগাঁথা