বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভোটের আগে বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য; বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কলেজ পড়ুয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

 

কলকাতা থেকে মনোয়ার ইমাম : গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস সদস্যরা নরেন্দ্রপুর পাঁচ পোতার বাহান্ন পল্লী তে। সেখানে কলকাতার আশুতোষ কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হিরমণ্ময় লস্করের বাড়ি থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র। যার মধ্যে রয়েছে একটি লঙ মেশিন গান ও দুটি ৯এম, এম পিস্তল ও পাঁচ কেজি তাজা বারুদ এবং ৫০টি, তাজা কার্তুজ সহ অন্যান্য সরমজাম।

এদিন বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস এর ডি এস পি ফয়সাল বিন আহমেদ জানান যে, ধৃত হিরমণ্ময় লস্কর এর আগে খুনের ঘটনায় ২০১৯,সালে, গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে যুক্ত থাকার কারণে বিজয় হালদার নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়। যার ডাক নাম ভূতম।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস সদস্যরা আগামী ১লা, জুন লোকসভা নির্বাচনে র আগে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তার সাফল্য অর্জন হিসেবে আজকের এই বেআইনি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের বারুইপুর জেলা পুলিশের আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশের রিমান্ডে নেয়া হবে বলে জানানো হয়েছে। তাদেরকে জিগেস করে জানা যাবে তাদের সাথে কোন অন্ত রাজ্যের অস্ত্র ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ রয়েছে কি না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস ডোমার আহবায়ক নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রসাশনের শুভেচ্ছা বিনিময়

জেল হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়; যুক্তরাষ্ট্র আ. লীগের অনুষ্ঠানে কমরেড জাকির

রামগড়ে ইয়াবা ও সিএনজি অটোরিকশা সহ আটক-১

কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি গ্রেফতার

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা

ঝিনাইগাতীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ৪ 

নিউইয়র্কের জ্যামাইকায় শেষ হলো অমর একুশে বইমেলা

পোকখালীতে দৃষ্টি প্রতিবন্ধির বাড়ী আগুনে পুড়ে ছাই 

যশোরে যুবলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে গণধ’র্ষ’ণ মামলা

গৌরীপুর থানার নতুন অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান