বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মচিমহা এর পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ গোলাম কিবরিয়ার বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এ উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের ডাঃ মানিক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই মানপত্র পাঠ করেন হৃদরোগ বিভাগের ডাঃ টি. আই খান অসিম।

এ সময় বিদায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে হাসপাতালের সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে যোগদানের পর থেকে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের সর্বাত্মক চেষ্টা করেছি। হাসপাতালের সেবার মান জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা বাহিনীসহ সকলের সমন্বয়ে দিন-রাত কাজ করে সেবার মান নিশ্চিত করার চেষ্টা করেছি। কার্ডিও ক‍্যাথল‍্যাব চালু, ১০ হাজার লিটারের গ্যাস সিলিন্ডার স্থাপন, আঞ্চলিক ট্রেনিং সেন্টার চালু, ১৬ শয‍্যা বিশিষ্ট আইসিইউ বেড চালুসহ রোগীদের শতভাগ ঔষধ প্রদান নিশ্চিত করার চেষ্টা করেছি। এই সবই সম্ভব হয়েছে হাসপাতালের সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারী সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে। আশাকরি এই হাসপাতাল সামনের দিনগুলোতেও এই উন্নত সেবার মান বজায় রেখে রোগীদের সেবা দিয়ে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- হাসপাতালের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) ডাঃ মোঃ জাকিউল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) শেখ আলী রেজা সিদ্দিকী, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল কাদের, হেপাটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, ডাঃ মোঃ হারুন অর রশিদ, সিনিয়র স্টোর অফিসার ডাঃমোঃ রাহাত চৌধুরী, রেকর্ড কিপার ডাঃ মোঃ গোলাম মোস্তফা, সেবা তত্ত্বাবধায়ক শ্রীমতি ইভা রানী চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোঃ লুৎফর রহমান, স্টোর অফিসার মোঃ শাহজাহান, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল হান্নান মিয়া, হাসপাতালের অর্থো সার্জারির প্রফেসর ডাঃ জাওয়ায়ের জাহান কবির, প্রফেসর ডাঃ আশুতোষ সাহা রায়সহ কর্তব্যরত চিকিৎসক, সেবক-সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে রেস্তোরাঁ’র ইফতার খেয়ে ৭০ জন রোজাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

বড়াইগ্রামে আওয়ামী লীগের সভায় হাতাহাতি

জেলা প্রেসক্লাব, পটুয়াখালীর উদ্যোগে এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ইফতার ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

পাইকগাছায় সাংবাদিক লাঞ্চিত, টাকা ছিনতাই ও ক্যামেরা ভাংচুরের অভিযোগে ডাক্তার দম্পতি ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই আজ রক্তাক্ত জনপদে বইছে শান্তির সুবাতাস : এমপি হেলাল

রাণীনগরে বজ্রপাতে দুই সহোদর নিহত, এলাকায় শোকের ছায়া

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিবন্ধী ভাবীকে ঘর থেকে বের করে তালা ঝুলালো দেবর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১