বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মবিলিটি বাংলাদেশ ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন মসিক মেয়র টিটু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ মবিলিটি বাংলাদেশ ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

রবিবার সকালে নতুন বাজার সাহেব আলী রোডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে বা জন্মগত ভাবেই প্রতিবন্ধী হয়ে বেঁচে আছেন, তাদের আধুনিক চিকিৎসার মাধ্যমে কৃত্রিম অঙ্গ বা যন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য মবিলিটি বাংলাদেশ কাজ করবে বলে প্রত্যাশা করি। বক্তব্য শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড গার্ডেন কিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পার, ফাউন্ডার এন্ড কো-অর্ডিনেটর সিআরপি ভ্যালেরি এ টেলর, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, ক্লিন আপ বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল হাসানসহ প্রমূখ।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি,অকুপেশনাল থেরাপি, স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, কৃত্রিম হাত পা সংযোজন ও সহায়ক উপকরণ, প্রসব পরবর্তী মায়েদের ফিটনেস জিম, পুষ্টিসেবা, বয়স্ক ব্যক্তিদের বিশেষ স্বাস্থ্যসেবা,ফুট কেয়ার ইউনিট,এডভোকেসি এন্ড নেটওয়ার্কিংসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কাঠ পুড়িয়ে ইটভাটা ও কয়লা তৈরীর চুল্লি 

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের

দেবহাটায় কিশোর জিয়ারুল ১৫দিন নিখোঁজ, থানায় জিডি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আরাফাত নূর নিহত

কুড়িগ্রাম কারাগারে হাজতির মৃত্যু, পুলিশী নির্যাতনের অভিযোগ পরিবারের  

অনূর্ধ্ব-১৭ বালিকা গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন ডোমার সদর ইউনিয়ন

নিখোঁজের সাত দিন পর কিশোর আলতাফের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে জায়গা দখলকারীর হামলায় এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

হামলাকারীদের গ্রেফতার করতে চসাসের ২৪ ঘন্টার আল্টিমেটাম