বাংলাদেশ সকাল
শনিবার , ১০ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবিতে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের বাসা বাড়িতে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবীতে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। ব্রহ্মপুত্র আমার জীবন, আসুন ব্রহ্মপুত্রকে বাঁচাই ” এই প্রোগান নিয়ে শুক্রবার (১৯ জুন/২০২৩ইং ) সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র পাড়ে নাগরিক আহাজারি কর্মসূচি পালিত হয়েছে।

আবাসিক গ্যাস সংযোগ চালু করা, ময়মনসিংহের উন্নয়ন, ব্রহ্মপুত্র নদের খনন, ময়মনসিংহ বিভাগীয় দপ্তর দ্রুত বাস্তবায়ন, যানজট মুক্ত শহর, রেললাইন স্থানান্তর সহ ঢাকা- ময়মনসিংহ ডুয়েলাগেজ ডাবল রেললাইন স্থাপন, সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ দুই জোড়া আন্তনগর নতুন ট্রেন চালু, ৩ হাজার বেড বিশিষ্ট হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় রূপান্তর সহ বিভিন্ন দাবিতে ম্যামনসিংহ জেলা নাগরিক আন্দোলনের নাগরিক আহাজারি কর্মসূচি পালিত হয়েছে। জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম এর সঞ্চালনায় নাগরিক আহাজারি কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহম্মদ, শাহ সাইফুল আলম পান্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আনোয়ারা খাতুন, শংকর সাহা, মিজানুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শহিদুর রহমান শহীদ, খন্দকার ফারুক আহমেদ, ইবনুল সাঈদ রানা, এমএ কুদ্দুস, মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিক, আব্দুল কাদের চৌধুরী মুন্না, অধ্যক্ষ নুরজাহান পারভীন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, খন্দকার সুলতান আহমেদ, বুলবুল আহমেদ, অ্যাডভোকেট শামিমুল আজম খান লিসন, মোহাম্মদ আতাউর রহমান, স্বাধীন চৌধুরী, গ্যাস ঠিকাদার মোঃ রজমান আলী খন্দকার, মোঃ মহর আলী, মোঃ জাহাঙ্গীর আকন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া নাগরিক আহাজারিতে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ চালুর দাবীতে অবস্থান কর্মসূচীতে বক্তাগণ বলেন, ৮/১০ বছর পূর্বে সারাদেশে ২ লক্ষ ১৫ হাজারের অধিক গ্রাহক এবং মামনসিংহ তিতাস গ্যাসে প্রায় ৫০ হাজার গ্রাহক আবাসিক গ্যাস সংযোগের অনুমোদন পেয়ে ডিমান্ড নোটের টাকা ব্যাংকে জমা করে রেখেছে। তিতাস গ্যাস সংযোগ নীতিমালা অনুযায়ী ব্যাংকে টাকা জমা হওয়ার পরবর্তী ১৮ কর্মদিবসের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার বিধান থাকলেও গ্রাহকরা গ্যাস সংযোগ না পেয়ে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রী সমীপে অচিরেই গ্যাস সংযোগ চালুর দাবি তুলে ব্যানার প্রেকার্ড ফেস্টুন নিয়ে নাগরিক আহাজারিতে অংশগ্রহণ করতে দেখা যায়।

উল্লেখ্য যে-এর আগে গত ২৫ মে মরমনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং বিগত ৭ মে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চতুরে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্রসহ গ্রেফতার

আত্রাইয়ে দেয়ালে নতুন বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি পর্যায়ে ব্যাপক রদবদল

থানা, ট্রাফিক ও বিমানবন্দরের নিরাপত্তায় আনসার

সৌদি আরবের আল জউফের গভর্নরের সাথে বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক

আমির হামজার ওয়াজ মাহফিলে গিয়ে চুরি হলো বাড়ি

শাড়ি, লুঙ্গি, সোনার গহনা হাঁস, মুরগি গরু-ছাগল হাদিয়া ভন্ড কবিরাজ হায়দার ও ইসমাইলের 

জামাত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জামালপুর পৌর আ.লীগের সভা

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার আর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন