বাংলাদেশ সকাল
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে এডভোকেট কর্তৃক বাদীকে মারধর, থানায় অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি :

আইনের ধারকবাহক এডভোকেট নিজেই আসামী পক্ষের মহিলাকে চেম্বারের সামনে মারধর করার ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় নগরীর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রোকেয়া জানান, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের মৃত আছর আলীর পুত্র আরজত আলী প্রতিবন্ধী। গত ৬/৭ মাস পূর্বে গরু চোর মারার ঘটনায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। উক্ত মামলা পরিচালনার জন্য এ্যাডভোকেট মাসুদ রানাকে নিয়োজিত করি। আমার প্রতিবন্ধী ভাইকে জামিন করানোর বিষয়ে এ্যাডভোকেট মাসুদ রানা আমার কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেন। প্রথমে ১ লক্ষ টাকা পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আরোও ১ লক্ষ টাকা সহ সর্বমোট ২ লক্ষ টাকা প্রদান করি। প্রায় সময়ই আমার ভাইয়ের জামিনের কথা বললে এ্যাডভোকেট মাসুদ রানা বলে যে, জামিন করে দিচ্ছি, দিব বলে প্রায় ৭ মাস হয়ে গেলেও জামিন না করিয়ে দিয়ে আমাদের হয়রানি করছে।

পরবর্তীতে জামিনের বিষয়ে ২ লক্ষ টাকা দেওয়া বাবদ উক্ত টাকা ফেরত চাইলে দিব দিচ্ছি বলে আর দেয় না। এ্যাডভোকেট মাসুদ রানাকে আমার দেওয়া ২ লক্ষ টাকা ফেরত চাইলে সে রাগান্বিত হয়ে আমি রোকেয়া, বোন শিউলি, ভাইয়ের বউ মিলিকাকে এলোপাথারী কিল ঘুষিসহ পড়নের কাপড় চোপড় ছিড়ে ফেলে। তখন আমি অজ্ঞান হয়ে পড়িলে আমার গলায় থাকা ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা জ্ঞান ফিরলে খুঁজে পাইনি। পরে হুমকি দিয়ে বলে যে, তোর টাকা দিব না জামিন ও করিয়ে দিব না, তুই যা পারস কর গিয়ে। তোদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো। পরবর্তীতে যদি আবার টাকা নেওয়ার জন্য চেষ্ঠা করছ তাহলে তদের প্রাণে মেরে ফেলবো। তখন আশেপাশে থাকা লোকজনসহ আমার ছোটবাচ্চা ও আমাদের তাদের হেফাজত হতে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি করি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় এডভোকেট মাসুদ রানা, এডভোকেট শাহজাহান সাজুসহ আরও তিনজনকে অজ্ঞাত করে অভিযোগ দায়ের করি। আমরা তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক রিপন চন্দ্র সরকার জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক ৫শত জনকে চিকিৎসা ও কম্বল বিতরণ

ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা

ভুরুঙ্গামারীতে আ.লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

পেটের ভিতর থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী

আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচনে আ’লীগের দু’প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিরাজুল আলম খান ছিলেন এই শতাব্দীর দেশপ্রেম ও সততার পরিক্ষায় উত্তীর্ণ একজন রাজনীতিবিদ

জালালাবাদে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

লালমনিরহাটে সাংবাদিক হয়রানী ও নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ 

রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাই-সাইকেল ও পোশাক