এনামুল হক ছোটন : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচি অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ী, লুঙ্গি) বিতরণ করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ। বুধবার দুপুরে মহানগর যুবলীগের সংগ্রামী আহবায়ক শাহীনুর রহমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো:গোলাম মোস্তফা কামাল(শামীম), সদস্য জিয়াউল হক জিয়াসহ ওয়ার্ড ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা। প্রধান অতিথি বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে যুবলীগের উপহার বিতরণ খুবই ভালো উদ্যোগ। যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। আশা করি যুবলীগের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় অসহায় মানুষের মাঝে আমরা ঈদ উপহার বিতরণ করছি । ময়মনসিংহ মহানগর যুবলীগ যে কোন পরিস্থিতিতে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ মহানগর যুবলীগ সবসময়ই মাঠে ছিলো এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে।




















