এনামুল হক ছোটন : ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩/২৪ খ্রি. এর আওতায় অনূর্ধ্ব-১৫ বছরের বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে
৭ ফেব্রুয়ারি বিকেলে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সনদ বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালক আ,ন, ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক
মোঃ এহতেশামল আলম। মনসিংহ মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজে অধ্যক্ষ মো: মুমিনুল হাসান, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল। ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আরিফুল হক মৃদুল। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আবদুল বারী। বক্তব্য শেষে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন অতিথিবৃন্দ।




















