বাংলাদেশ সকাল
সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া শিবলিঙ্গ উদ্ধার; আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের চৌকস অভিযানে নগরীর থানাঘাট এলাকার শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরির ঘটনায় ৪/৫ ঘন্টার মধ্যে চুরকে গ্রেফতার সহ শিবলিঙ্গ উদ্ধার করে।

এ বিষয়ে ১৮ নভেম্বর বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। প্রেস ব্রিফিং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, গত ১৭/১১/২০২৪ তারিখে বিকাল ৪ টায় নগরীর থানাঘাট এলাকার শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরি হয়ে যায় । সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় আইনগত ব্যবস্থা গ্রহণের করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং -৪৩। পরবর্তীতে পুলিশ সুপার এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একটি টিম মূর্তি উদ্বারে অভিযান পরিচালনা করে সিসি ক্যামেরা ফুটেজে মাধ্যমে রিক্সা চালকে ধরে তার ভাষ্যমতে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এবং পরবর্তীতে বাস চালকদের মাধ্যমে টাঙ্গাইল শন্তাক্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল থেকে ঘটনার সহিত জড়িত আসামি প্রশান্ত কর্মকার (৩৩), পিতা- মনোরঞ্জন কর্মকারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার তদন্ত অফিসার ও উদ্ধারকাজে নিয়োজিত পুলিশের টিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য- মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। ছোট শিবলিঙ্গটি চুরি হয়েছিলো।

মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য বলেন, দিনের পূজা শেষে গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাসায় চলে যান। বেলা ২টার দিকে এসে দেখেন মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখেন ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখা যায়, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তাঁর এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল। এ ঘটনায় গতকাল সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছিলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে জনসচেতনতায় শহরে হাইকিং

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় ‘ক’গ্রুপে ১ম বিজয়ী সায়ন্তিকা বাড়ৈ ইন্দু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু !

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

সাবেক এমপি ফজলে করিমের দুই সন্তানের উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা 

ইসকনের কাঁধে ভর করে চলেছিলো ফজলে করিম ও ফারাজের রামরাজত্ব

আরব আমিরাতে গাউসিয়া কমিটি শারজাহ্ প্রাদেশিক শাখা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ মাহফিল

বরগুনা‍য় তালতলীতে অটোগাড়ি স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত- ১৫

জলঢাকায় ব্যারিষ্টার সুমন একাডেমি ও ড.জোবায়ের আলম একাডেমির মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত